• সিলেট, সন্ধ্যা ৭:১৯, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে মোঘল আমলের সেই ব্রিজ সংরক্ষণের উদ্যোগ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬
সিলেটে মোঘল আমলের সেই ব্রিজ সংরক্ষণের উদ্যোগ

Manual6 Ad Code

সিলেটে মোঘল আমলের সেই ব্রিজ সংরক্ষণের উদ্যোগ

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ-হেতিমগঞ্জ (১০ কিলোমিটার) দেওয়ান সড়কে চার বছর থেকে যান চলাচল বন্ধ রয়েছে। ২০২২ সালে সড়কের সংস্কার ও প্রশস্থকরণ কাজ শুরু হয়। এ সময় নতুন করে ব্রিজ নির্মাণ করার জন্য রাস্তার মধ্যেখানে অবস্থিত মুঘল আমলে নির্মিত ‘দেওয়ান পুল’ অনেকটা ভেঙে ফেলা হয়।

 

 

Manual3 Ad Code

ঐতিহাসিক স্থাপত্য হিসেবে পুলটি রক্ষার জন্য দাবি উঠলেও বিভিন্ন জটিলতায় তা সম্ভব হয়নি। প্রত্নতত্ত অধিদপ্তরের একটি দল পরিদর্শন করে ঐতিহাসিক পুরাকীর্তি বলে চিহ্নিত করে ব্রিজটি না ভেঙে সংরক্ষণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানায়।

এরপরও সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ না করায় বিগত ৪ বছর থেকে ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ এই সড়কের ব্রিজ।

বৃহস্পতিবার (১৯ ফ্রেব্রুয়ারি) সিলেট -৬ আসনের (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সড়ক ও ব্রিজ পরিদর্শন করেন। তার সাথে গোলাপগঞ্জ উপজেলা এলজিইডি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তিনি ঐতিহ্যবাহী দেওয়ান ব্রিজ সংরক্ষণ করে রাস্তার সংস্কারে তাগিদ দেন। এমরান আহমদ চৌধুরী বলেন, এ সড়কের সংস্কার কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। খুব দ্রুত ঐতিহ্যবাহী দেওয়ানের পুল সংরক্ষণ করে ব্রিজের পাশ দিয়ে একটি কালভার্ট নির্মাণ করা হবে। পাশাপাশি ১০ কিলোমিটার এই সড়কটি ১৮ ফুট প্রস্তকরণ সংস্কার কাজের সব প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু হবে। এতে করে মানুষের চলাচল খুব সহজ হবে।

তিনি আরও বলেন, আমি শপথ নেওয়ার পরের দিন এলাকায় চলে এসেছি। জনগণের সহযোগিতা নিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উন্নয়ন করা হবে।

জানা যায়, গোলাপগঞ্জ ও আশেপাশের কয়েকটি উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক। ঐতিহ্যবাহী এ ব্রিজ ভাঙা থাকার কারণে এই সড়ক দিয়ে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন থেকে এ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com