• সিলেট, সন্ধ্যা ৬:৩৩, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবো: আরিফুল হক চৌধুরী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬
সিলেটের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবো: আরিফুল হক চৌধুরী

Manual2 Ad Code

সিলেটের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবো: আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেছেন, সিলেটের উন্নয়নে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা সম্মিলিতভাবে কাজ করব।

 

সিলেটের অবকাঠামো উন্নয়ন, বিমান, রেল ও সড়ক নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের দ্রুত চেষ্টা করব। সিলেটবাসীর সাথে কোন বৈষম্য হলে আমরা মেনে নেব না। সিলেটবাসীর আশা-প্রত্যাশা পূরণে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা দায়বদ্ধ।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল ও শাহপরান (র) মাজার জিয়ারত ও হযরত মাওলানা নুরুউদ্দিন গহরপুরী (র) এর কবর জিয়ারত করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

এর আগে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, শুক্রবার সকালে সিলেটের শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ঈদ উল ফিতর কে সামনে রেখে শাহী ঈদগাঁহ মাঠটিকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

 

এছাড়া মাঠের ভাঙ্গাচোরা জায়গা দ্রুত মেরামত এবং মাঠের সংরক্ষণসহ ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

 

মন্ত্রীর ঈদগাহ মাঠ পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com