• সিলেট, সকাল ৮:১৬, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার : শিল্প ও বাণিজ্যমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬
দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার : শিল্প ও বাণিজ্যমন্ত্রী

Manual2 Ad Code

দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার : শিল্প ও বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করতে কাজ করবে বর্তমান সরকার। এমন মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual8 Ad Code

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত সরকারের সময়ে করা বাণিজ্য চুক্তিগুলো বর্তমান সরকার পর্যবেক্ষণ করবে। পাশাপাশি সরকার বিনিয়োগ বৃদ্ধি, বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক বাণিজ্যের স্থবিরতা কাটাতে কাজ করবে।

Manual2 Ad Code

সকালে ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান মন্ত্রী। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় তাকে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

বিমানবন্দর থেকে সার্কিট হাউসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী এবং সরকারের বাণিজ্য খাত-সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com