• সিলেট, সন্ধ্যা ৬:৪৩, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিসিকের নবমনোনীত প্রশাসককে মিফতাহ্ সিদ্দিকী’র অভিনন্দন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সিসিকের নবমনোনীত প্রশাসককে মিফতাহ্ সিদ্দিকী’র অভিনন্দন

Manual5 Ad Code

সিসিকের নবমনোনীত প্রশাসককে মিফতাহ্ সিদ্দিকী’র অভিনন্দন

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

 

সিলেট সিটি করপোরেশনের নবমনোনীত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

Manual6 Ad Code

গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিলেট নগরীর নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে নগরবাসীর প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন। পরিকল্পিত নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন এখন সময়ের দাবি। প্রশাসকের নেতৃত্বে এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা প্রত্যাশা করি।

Manual1 Ad Code

মিফতাহ্ সিদ্দিকী সিলেট সিটি করপোরেশনের সার্বিক উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে নবমনোনীত প্রশাসকের সফলতা কামনা করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com