• সিলেট, সকাল ৯:২০, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

স*ন্ত্রা*সী*দে*র কোনো দল নেই, অ প রা ধ করলেই ব্যবস্থা: এমপি শকু

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
স*ন্ত্রা*সী*দে*র কোনো দল নেই, অ প রা ধ করলেই ব্যবস্থা: এমপি শকু

Manual5 Ad Code

স*ন্ত্রা*সী*দে*র কোনো দল নেই, অ প রা ধ করলেই ব্যবস্থা: এমপি শকু

কুলাউড়া প্রতিনিধি

Manual2 Ad Code

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইকারীদের কোনো দল নেই। সমাজের শান্তি বিনষ্টকারী এসব অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কুলাউড়া পুলিশ প্রশাসনকে ঢেলে সাজিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের নির্দেশনাও দেন তিনি।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

এমপি শকু বলেন, কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। অচিরেই কুলাউড়ার সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শহরের যানজট নিরসনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কুলাউড়া শহরকে যানজটমুক্ত ও সুশৃঙ্খল নগরীতে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রমজানের পর শহরের ফুটপাত দখল করে বসানো সব ধরনের দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com