মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক মন্দিরে অনুষ্ঠিত হয়।
পরিচালনা কমিটির সভাপতি শ্রী গোপিকা শ্যাম পুরকায়স্থ সভাপতিত্বে সদস্য সত্যপ্রিয় দাস শিবুর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি শ্রী সুদীপ সেন বাপ্পু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রী বিজয় বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী দিপক দাস এবং পরিচালনা কমিটির উপদেষ্টা মন্ডলি।
শ্রীশ্র গীতা পাঠের মাধ্যমে সাধারণ সভার কাজ শুরু হয়। পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রী মোহন লাল ঘোষ। সাধারণ সম্পাদক শ্রী শ্যামল চন্দ্র দে স্বাগত বক্তব্যের পর সম্পাদকীয় প্রতিবেন পাঠ করেন তপন চৌধুরী এবং অর্থ প্রতিবেদন পাঠ করেন সৌমিত্র চৌধুরী শ্যামলু। সম্পাদকীয় এবং অর্থ রিপোর্টৈর উপর আলোচনায় অংশ নেন শ্রী বিনীত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, এডভোকেট প্রশান্ত পাল, এডভোকেট অশোক পুরকায়স্থ, শ্রী সুদীপ চৌধুরী মান্না, শ্রী গীতেশ দেব, শ্রী গোপেন্দ্র চক্রবর্তী, মহালয়া উদযাপন পরিষদের সভাপতি শ্রী ডি জি রুমু প্রমুখ। আলোচনা শেষে সম্পাদকীয় রিপোর্ট এবং অর্থ রিপোর্ট অনুমোদিত হয় এবং সভাপতির বক্তব্যর মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি হয়।
২য় পর্বে নতুন কমিটি গঠন প্রক্রিয়া শ্রী বিনীত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শ্রী গোপিকা শ্যাম পুরকায়স্থ সভাপতি, শ্রী তপন চৌধুরী টুটুল সাধারণ সম্পাদক, শ্রী সৌমিত্র কুমার দাস রঞ্জন কে কোষাধ্যক্ষ মনোনীত করে ৪ জন কোঅপ্ট অপশন রেখে ৩১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটর মধ্যে ২৭জন সদস্যদের নাম নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি