• সিলেট, রাত ৯:৩৯, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এসএমইই অন মেডিকেল অ্যান্ড ডিকনটামিনেশনের সমাপনী অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৬
এসএমইই অন মেডিকেল অ্যান্ড ডিকনটামিনেশনের সমাপনী অনুষ্ঠিত

Manual5 Ad Code

ছবি: আইএসপিআর

 

এসএমইই অন মেডিকেল অ্যান্ড ডিকনটামিনেশনের সমাপনী অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

 

Manual7 Ad Code

অল হ্যাজার্ডস সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ (এসএমইই) অন মেডিকেল অ্যান্ড ডিকনটামিনেশন-এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সদর দপ্তর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Manual4 Ad Code

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া অল হ্যাজার্ডস সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ (এসএমইই) অন মেডিকেল অ্যান্ড ডিকনটামিনেশন-এ অরেগন ন্যাশনাল গার্ড (যুক্তরাষ্ট্র)-এর ১০ জন, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডহক কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম (সিডিআরটি)-এর ২৫ জন এবং আর্মি মেডিকেল কোরের ৬ জনসহ মোট ৪১ জন সদস্য তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে রাসায়নিক দুর্ঘটনায় উদ্ধার, চিকিৎসা ও ডিকনটামিনেশন কার্যক্রম পরিচালনার পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে পরিচালক, ইঞ্জিনিয়ার পরিদপ্তর; কমান্ডার, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড; পরিচালক, সামরিক অপারেশনস পরিদপ্তর; মার্কিন দূতাবাসের প্রতিনিধি; অরেগন ন্যাশনাল গার্ড (যুক্তরাষ্ট্র)-এর সদস্যসহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

বিডি প্রতিদিন

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com