• সিলেট, সন্ধ্যা ৬:৩০, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কোন সেবায় কত ফি, টাঙিয়ে রাখতে হবে সব ভূমি অফিসে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
কোন সেবায় কত ফি, টাঙিয়ে রাখতে হবে সব ভূমি অফিসে

Manual3 Ad Code

কোন সেবায় কত ফি, টাঙিয়ে রাখতে হবে সব ভূমি অফিসে

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

 

ভূমি সেবায় সরকার নির্ধারিত ফি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কঠোর অবস্থান নিয়েছে ভূমি মন্ত্রণালয়।

এখন থেকে দেশের সব উপজেলা ভূমি অফিস, সার্কেল অফিস এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে সেবামূল্য সংবলিত স্থায়ী সাইনবোর্ড টাঙাতে হবে।

বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

Manual8 Ad Code

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি অফিসে ৪ ফুট × ২.৫ ফুট আকারের স্থায়ী সাইনবোর্ড স্থাপন করতে হবে। এতে কোন সেবার জন্য কত টাকা ফি দিতে হবে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এরইমধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে।

ই-নামজারি ফি:

কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা এবং খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা। অর্থাৎ নামজারির জন্য সর্বমোট ১ হাজার ১৭০ টাকা পরিশোধ করতে হবে।

খতিয়ানের ফি:

খতিয়ানের সার্টিফাইড বা অনলাইন কপির জন্য ১২০ টাকা। তবে ডাকযোগে নিতে চাইলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল দিতে হবে।

মৌজা ম্যাপের ফি:

প্রতি শিট মৌজা ম্যাপের ফি ৫৪৫ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা মাশুল প্রযোজ্য হবে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, সরকার নির্ধারিত ফি-র বাইরে অন্য কোনো ফি প্রযোজ্য নয়। এ ছাড়া ভূমি উন্নয়ন করসহ সব ধরনের সেবামূল্য শুধু অনলাইনে পরিশোধ করতে হবে; কোনো প্রকার নগদ লেনদেন করা যাবে না।

সেবা পেতে গিয়ে কেউ যদি অতিরিক্ত ফি দাবি করে বা হয়রানির শিকার হন, তবে তাৎক্ষণিকভাবে ১৬১২২ নম্বরে কল করে অভিযোগ জানানোর জন্য নাগরিকদের অনুরোধ করেছে মন্ত্রণালয়।

Manual7 Ad Code

বিডি প্রতিদিন

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com