• সিলেট, বিকাল ৩:২৯, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়ক দু র্ঘ ট না র ৭০ শতাংশই ঘটে মোটরসাইকেলে: বিআরটিএ চেয়ারম্যান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
সড়ক দু র্ঘ ট না র ৭০ শতাংশই ঘটে মোটরসাইকেলে: বিআরটিএ চেয়ারম্যান

Manual7 Ad Code

সড়ক দু র্ঘ ট না র ৭০ শতাংশই ঘটে মোটরসাইকেলে: বিআরটিএ চেয়ারম্যান

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual1 Ad Code

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। সড়কে দুর্ঘটনারোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন বাস্তবায়ন করা জরুরি। সড়ক দুর্ঘটনর ৭০ শতাংশই ঘটে মোটরসাইকেলে। মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট পরিধান করতে হবে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিআরটিএ বোর্ড কর্তৃক খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, পেশাদার চালকদের জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। সড়কে দুর্ঘটনা প্রতিরোধে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। এক্ষেত্রে গাড়ি চালকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

গাড়ির গতিসীমা প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটারে রাখার জন্য চালকদের প্রতি অনুরোধ করেন তিনি।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত খুলনা জেলার ২৩ জন, সাতক্ষীরার ১৩ জন ও বাগেরহাটের ১০ জনের মাঝে মোট এক কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয় অনুষ্ঠানে।

খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআইটিএর পরিচালক (অডিট ও আইন) রুবায়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. জিয়াউর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হাসান খান, বাস-মিনি বাস মালিক সমিতির সভাপতি রবিউল করিম, ট্রাক শ্রমিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগী মো. আসলাম হোসেন গাজী প্রমুখ বক্তব্য দেন।

Manual6 Ad Code

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইটিএর উপপরিচালক তানভীর আহমেদ। খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com