• সিলেট, বিকাল ৪:২৫, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিগগির ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
শিগগির ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual3 Ad Code

শিগগির ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

 

খুব শিগগির পুলিশের আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগির আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। এর বাইরে এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ নেওয়া হবে, সেটা যথা সময়ে পরে জানানো হবে।

Manual8 Ad Code

সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা নেওয়া ও পরিকল্পনা মোতাবেক কাজ সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা হবে।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com