• সিলেট, সকাল ১০:১২, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

Manual4 Ad Code

বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
অনলাইন ডেস্ক

 

রাজধানীর বাসা-বাড়ি-ফ্ল্যাট থেকে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

Manual1 Ad Code

তিনি বলেছেন, বাড়িঘর ও দোকানের বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখতে হবে, যেখান থেকে সিটি করপোরেশনের কর্মীরা তা সংগ্রহ করবে। কোনো বাসা থেকে বর্জ্য সংগ্রহের জন্য ১০০ টাকার বেশি টাকার নিলে সংশ্লিষ্ট ঠিকাদারের অনুমোদন বাতিল করা হবে।

রাজধানীর লালবাগে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার আয়োজনে অংশ নিয়ে তিনি একথা বলেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকাকে পরিচ্ছন্ন নগরী করতে নগরবাসীর সহযোগিতা চান আবদুস সালাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমি বলতে চাই, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর- দুই সিটি করপোরেশনকে আমরা ক্লিন সিটি, গ্রিন সিটিতে রূপান্তরের কাজ শুরু করেছি।

Manual7 Ad Code

পুরনো ঢাকার ঐতিহ্য সংরক্ষণে জোর দিয়ে তিনি বলেন, এই পুরনো ঢাকার খাবার সংস্কৃতি, ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ আমাদের করতে হবে। দেশি-বিদেশি অতিথিরা যাতে পুরান ঢাকার ঐতিহাসিক স্থানে আসার আগ্রহ দেখান, সেভাবে আমাদেরকে পরিকল্পনা সাজাতে হবে। দক্ষিণ সিটি করপোরেশন সেই কাজে হাত দেবে।

Manual4 Ad Code

মহানগরে চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের প্রসঙ্গে তিনি বলেন, কোনো আপস করা হবে না। যারা চাঁদাবাজি, ছিনতাইয়ের মত অপরাধের সঙ্গে জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না। সে যে দলেরই হোক, যত ক্ষমতাবান হোক।

ঢাকায় মশার উপদ্রপ বাড়ার কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, মশা নিধনে সিটি করপোরেশন কার্যক্রম জোরদার করবে।

ইফতার আয়োজনে ঢাকা ৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ ও মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন বক্তব্য দেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে দেলোয়ার হোসেন খেলার মাঠ পরিচালনা কমিটির সভাপতি রবিন হোসেনের সভাপতিত্ব করেন। ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সঞ্চালনা করেন।

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com