• সিলেট, সন্ধ্যা ৬:৫৮, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহজালালে পৌনে ৪ কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ দুই যাত্রী আ ট ক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
শাহজালালে পৌনে ৪ কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ দুই যাত্রী আ ট ক

Manual5 Ad Code

শাহজালালে পৌনে ৪ কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ দুই যাত্রী আ ট ক
অনলাইন ডেস্ক

 

Manual2 Ad Code

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে চার কোটি টাকার বেশি মূল্যমানের বিদেশি মুদ্রাসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Manual8 Ad Code

শুক্রবার আটক এ যাত্রীদের কাছ থেকে জব্দ করা বিদেশি মুদ্রার মধ্যে সৌদি রিয়াল, ইউরো, পাউন্ড ও থাই বাথ থাকার তথ্য সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা হতে ব্যাংককগামী একটি ফ্লাইটের যাত্রী রফিকুল ইসলামের লাগেজ থেকে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮৪১ থাই বাথ জব্দ করা হয়। যার মূল্যমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা।

একই ফ্লাইটে থাকা আল আমিন মোল্লা নামের অপর একজন যাত্রীর লাগেজ থেকে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল ও ২ হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়। যার মূল্যমান বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা।

Manual8 Ad Code

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com