• সিলেট, রাত ১২:৫১, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘দুর্যোগ ব্যবস্থাপনায় ৫০ কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ করা হবে’

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
‘দুর্যোগ ব্যবস্থাপনায় ৫০ কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ করা হবে’

Manual6 Ad Code

‘দুর্যোগ ব্যবস্থাপনায় ৫০ কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ করা হবে’

অনলাইন ডেস্ক

মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকায় প্রস্তাবিত প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

Manual5 Ad Code

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় ৫০ কোটি টাকা ব্যয়ে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

Manual7 Ad Code

মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকায় প্রস্তাবিত প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দিন দিন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে। এসব প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ৫০ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে এবং প্রশিক্ষণার্থীদের আবাসনের জন্য একটি হোস্টেলও নির্মাণ করা হবে। প্রথম ধাপে তিনতলা ভবন নির্মাণ করা হবে, পরে প্রয়োজন অনুযায়ী ভবন সম্প্রসারণ করা হবে।

প্রায় সাড়ে আট একর জায়গাজুড়ে ইনস্টিটিউটটি নির্মিত হবে। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, এখানে যাতায়াতে কোনো সমস্যা নেই। অনুমোদন পেলেই নির্মাণকাজ শুরু হবে। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা অত্যন্ত জরুরি—এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন খান এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান।

Manual7 Ad Code

পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বিডি-প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com