• সিলেট, দুপুর ১:১৫, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যে কারণে ক্ষু ব্ধ পাটওয়ারী

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
সিলেটে যে কারণে ক্ষু ব্ধ পাটওয়ারী

Manual5 Ad Code

সিলেটে যে কারণে ক্ষু ব্ধ পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

 

Manual3 Ad Code

সিলেটে সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সিলেট শহরের অনেক সড়ক চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যা দ্রুত সংস্কার করা প্রয়োজন।

বুধবার (৪ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টির দলীয় ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিলেটে আসার পথে বিভিন্ন সড়কের অবস্থা দেখে আমি বিস্মিত হয়েছি। অনেক জায়গায় সড়ক এতটাই খারাপ যে সাধারণ মানুষের চলাচল কঠিন। তিনি স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমে যেন এসব সড়কের বাস্তব চিত্র তুলে ধরা হয়।

তিনি আরও বলেন, যাদের সামর্থ্য আছে তারা সহজেই বিমানযোগে বা অন্যভাবে ঢাকায় যেতে পারেন। কিন্তু শ্রমজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন এসব খারাপ সড়ক দিয়েই চলাচল করতে হয়, যা তাদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষের ঘরে বড়লোকদের মতো সিসি ক্যামেরা বা সিকিউরিটি গার্ড নেই। ফলে সাধারণ মা-বোনেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতিকে ‘আইয়্যামে জাহেলিয়া’ বা অন্ধকার যুগের চেয়েও ভয়াবহ উল্লেখ করে তিনি সরকারকে অবিলম্বে ধর্ষণ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের তরুণ প্রজন্ম একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সবাই নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। তিনি সিলেটের মানুষকে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর আদর্শ অনুসরণ করে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com