• সিলেট, সকাল ১১:৪২, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গণতান্ত্রিক-স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করে ভারত: হাইকমিশনার

admin
প্রকাশিত মার্চ ৭, ২০২৬
গণতান্ত্রিক-স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করে ভারত: হাইকমিশনার

Manual7 Ad Code

গণতান্ত্রিক-স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করে ভারত: হাইকমিশনার
অনলাইন ডেস্ক

 

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সব সময় গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও সমর্থন করে যাবে।

আজ শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Manual2 Ad Code

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ভারতীয় হাইকমিশন এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

তিনি বলেন, আজ আমরা এখানে সমবেত হওয়ার সময় আমাদের বন্ধুত্বের দৃঢ় বন্ধনের কথা স্মরণ করি। একইসঙ্গে ভারত ও বাংলাদেশের গভীর সামাজিক ও পারিবারিক সম্পর্ক আমাদের দ্বি-পক্ষীয় সম্পর্ককে সত্যিকার অর্থে জনকেন্দ্রিক করে তুলেছে।

Manual2 Ad Code

ভারতীয় রাষ্ট্রদূত আরও বলেন, আমাদের দুই দেশের মধ্যে সমৃদ্ধ ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক সংযোগ রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভাগাভাগি করা ত্যাগের অমোচনীয় স্মৃতি আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে রেখেছে।

Manual3 Ad Code

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, আজ দুটি প্রাণবন্ত ও দূরদর্শী সমাজ হিসেবে আমরা একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি, শুধু আমাদের দুই দেশের জন্য নয়, বরং বৃহত্তর অঞ্চলের জন্যও সম্মিলিত সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে।

তিনি বলেন, আজকের এই ইফতার সমাবেশে আপনাদের সম্মানিত উপস্থিতি আমাদের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও জোরদার করার জন্য আমাদের যৌথ অঙ্গীকারের অর্থবহ পুনর্ব্যক্ত।

এ সময় তিনি উপস্থিত সবার প্রতি এবং রমজান মাস পালনকারী বাংলাদেশের সব ভাই-বোনের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এই পবিত্র মাস সবার জন্য সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক এবং সহানুভূতি, করুণা ও অন্তর্ভুক্তির মতো মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করুক।

Manual3 Ad Code

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com