• সিলেট, রাত ৪:২৮, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভালো কাজগুলো সমাজের কল্যাণ বয়ে আনে: অধ্যক্ষ নজরুল ইসলাম

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
ভালো কাজগুলো সমাজের কল্যাণ বয়ে আনে: অধ্যক্ষ নজরুল ইসলাম

Manual4 Ad Code

ভালো কাজগুলো সমাজের কল্যাণ বয়ে আনে: অধ্যক্ষ নজরুল ইসলাম

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

সিলেট জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, মাহে রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতার করা যেমন সওয়াবের, তেমনি অন্যজনকে ইফতার করানোতেও সওয়াব আছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগেই সর্বপ্রথম সম্মিলিতভাবে দাওয়াত দিয়ে সবাইকে একত্রিত করে ইফতার মাহফিলের প্রচলন সামাজিকভাবে শুরু করে ছিলো। এখনতো অনেকেই ইফতার মাহফিলের আয়োজন করছেন। তাই ভালো কাজগুলো যতই প্রসারিত হবে, তাতে কোন ক্ষতি নেই। কারণ ভালো কাজগুলো সমাজের কল্যাণ বয়ে আনে।

 

Manual7 Ad Code

তিনি রবিবার (৮ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পনাউল্লাহ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন অলংকারী ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি শামীম আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন অংলকারী ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আজিজ।

Manual8 Ad Code

অলংকারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কামাল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মকবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারী মতিউর রহমান, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী আব্দুল মুকসিত আক্তার, বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান, দৌলতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী রুবেল আহমদ।

এসময় জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com