• সিলেট, সকাল ১১:১৪, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যু দ্ধে র প্র ভা ব রেমিট্যান্সে পড়ার আ শ ঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
যু দ্ধে র প্র ভা ব রেমিট্যান্সে পড়ার আ শ ঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

Manual2 Ad Code

যু দ্ধে র প্র ভা ব রেমিট্যান্সে পড়ার আ শ ঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্খান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রচ্যে চলমান যুদ্ধের কারণে এর প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ যুদ্ধের জন্য বাংলাদেশী শ্রমিকরা কাজে যেতে পারছেন না। তাদের মধ্যে নানা ভয়ভীতি কাজ করছে। তবে তাদের জন্য যা করার প্রয়োজন সরকার তা করবে। তাদের পাশে রয়েছে সরকার। ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। সেটা দেখতে পারবেন।

রবিবার (৮ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইনশঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রবাসীকল্যান মন্ত্রী বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসীরা আছেন তাদের নিরপদে রাখা। তাদের লজিস্টিক সাপোর্ট দেওয়া। কেউ ইনজুরি হলে স্বাস্থ্য সেবা দেওয়া। পরিস্থিতি আরও খারাপ হলে তাদের দেশে আনার বিষয়েও চিন্তা করতে হচ্ছে।

Manual7 Ad Code

 

তিনি বলেন, এজন্য যৌথভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান মন্ত্রণালয় ও প্রবাসীকল্যান মন্ত্রাণলয় নিয়ে একটি মনিটরিং সেল রা হয়েছে। প্রতিদিন পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমাদের নাগরিকদের নিরাপত্তায় তা করার চেষ্টা করছি।

Manual8 Ad Code

মন্ত্রী বলেন, এ পর্যন্ত আমরা বাংলাদেশি তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। তাদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। তাদের পরিবারের সাথেও আমরা যোগাযোগ করছি। প্রবাসে বাংলাদেশের জন্য বন্ধ বাজার চালু প্রসঙ্গে তিনি বলেন, যেসব বাজার বন্ধ হয়ে গেছে, সে সব বাজার চালু করার চেষ্টা চলছে। তবে এখন যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে এখন তা সম্ভব হচ্ছে না। তাই আমরা পূর্বদিকে চেষ্টা করছি। রমজান ও যুদ্ধের কারণে এই কাজ এখন একটু স্লো। আশাকরছি, আগামী মাস থেকে তা আরও গতি পাবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com