• সিলেট, রাত ৩:১৮, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মশারী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৬
মশারী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Manual3 Ad Code

মশারী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

যেখানে দুর্নীতি সেখানেই প্রতিরোধ এই প্রতিপাদ্য নিয়ে অসহায় অবহেলিত, নির্যাতিতদের পাশে দাঁড়ানোর লক্ষে একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ।
বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যোগে মুসলিম মানবজাতির শেষ বিদায়ের সম্মানে মসজিদে স্মার্ট মুর্দা মশারী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আজ ৮ই মার্চ ২০২৬ সিলেটের জিন্দাবাজার সংঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলোয়াত পাঠ করেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মাওলানা ওলীউর রহমান।
উক্ত অনুষ্ঠান বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট রনচন্দ্র দেব এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন ও একুশে টিভি সিলেট এর ব্যুরো চীফ এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব ওয়েছ খসরু সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব জয়নাল আবেদীন, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সহ সভাপতি জনাব এফাজ তালুকদার, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক জনাব আহবাব চৌধুরী, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় শ্রমীক কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব আজমল হোসেন আজাদ, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মাওলানা ওলীউর রহমান।
এই কার্যক্রম চলমান থাকবে বিভিন্ন মসজিদে প্রদানের মাধ্যমে।
আজ উদ্বোধনী দিনে প্রধান অতিথি জনাব ওয়েছ খছরু সাহেব সিলেট খাদিমনগর শাহ পরান উপশহর আবাসিক এলাকা জামে মসজিদের প্রতিনিধি জনাব খাইরুল ইসলামকে প্রদান করেন এবং বিশেষ অতিথি জনাব জয়নাল আবেদীন সাহেব চৌধুরী পাড়া (বেজ বাড়ী)মজসিদে প্রতিনিধি প্রবাসী মোহাম্মদ আলী আহমেদ কে প্রদান করে শুভ সূচনা করেন।
উল্লেখ্য যে উক্ত মুর্দা মশারী প্রদান কর্মসূচীতে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোসাম্মৎ আসমা খানম, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দা হাবিবা খানম বেগম, যুক্তরাজ্য প্রবাসী উপদেষ্টা মহিনুজ জামান শাহিন, জনাব দেলোয়ার হোসন, জনাম এতিমুর রহমান এবং বিশেষ করে বাংলাদেশী দুর্নীতি প্রতিরোধ পরিষদের ইটালী শাখার আহবায়ক সোহেল আহমদ, কানাডা প্রবাসী মোস্তাক আহমেদ চৌধুরী, জাকারিয়া আহমেদ, আমির উদ্দিন সহ আরো অনেকে। এছাড়াও দেশে থেকে অক্লান্ত পরিশ্রম ও আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় শ্রমীক কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব আজমল হোসেন আজাদ।
এই কার্যক্রমের সফলতা কামনা এবং সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com