• সিলেট, সন্ধ্যা ৭:৫৭, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিডিআর বি দ্রো হে নি হ ত বীর শহীদদের কবর জিয়ারতে জামায়াত আমীর

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫
বিডিআর বি দ্রো হে নি হ ত বীর শহীদদের কবর জিয়ারতে জামায়াত আমীর

Manual2 Ad Code

বিডিআর বি দ্রো হে নি হ ত বীর শহীদদের কবর জিয়ারতে জামায়াত আমীর

Manual1 Ad Code

ডেস্ক রি
পোট

পিলখানায় নৃশংস হত্যাকাÐের শিকার বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ চৌকস কর্মকর্তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার সকালে বনানী সামরিক কবরস্থানে শায়িত বিডিআর বিদ্রোহের ওই বীর শহীদদের কবর জিয়ারত ও মোনাজাত করেন আমীরে জামায়াত। তিনি শহীদদের রেখে যাওয়া পরিবার-পরিজনের ধৈর্য্য ধারণ এবং শান্তির জিন্দেগী কামনা করেন।

Manual8 Ad Code

এ সময় আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান প্রমূখ।

উল্লেখ্য, বনানী সামরিক কবরস্থানে শায়িত ডা. শফিকুর রহমানের শ্বশুর ডা. আজির উদ্দিন এবং সদ্য ইন্তেকাল করা শাশুড়ি আয়েশা আহমদের কবরও জিয়ারত করেন। তিনি তাদের মাগফিরাত এবং রেখে যাওয়া সন্তানাদি তথা বৃহত্তর পরিবারের নেক আমলের ওপর চলা এবং রাখার জন্য মা’বুদের দয়া কামনা করেন।

এদিকে, দিনের শুরুতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সদ্য ইন্তেকাল করা স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের উত্তরার বাসভবনে যান। সেখানে তিনি মরহুমের স্মৃতিবিজড়িত লাইব্রেরি (বাসায়) ও পড়ার কক্ষে খানিকটা সময় কাটান। সাত দশকের বর্ণাঢ্য জীবনের অধিকারী ড. তোফায়েল জীবন সায়াহ্নে অন্তর্বর্তী সরকার অর্পিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন। তিনি এ সংক্রান্ত সংস্কারের বিস্তৃত সুপারিশ রেখে গেছেন, যা তার জীবদ্দশায় বাংলায় মুদ্রিত হয়েছে। আমীরে জামায়াত সেই সুপারিশ বুকের কপি দেখেন। এ সময় মরহুমের স্ত্রী মাসুদা আক্তার চৌধুরী, একমাত্র কন্যা সাদিয়া আহমেদ এবং নাতনি সাজফা বিনতে সরওয়ারের খোঁজ-খবর নেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমদ গত ৮ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে আগের দিন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com