• সিলেট, রাত ৮:৫২, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২৬
সিলেটে সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

Manual7 Ad Code

সিলেটে সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট ডিভিশনাল সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার এসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১০ মার্চ) সিলেট নগরীর শিবগঞ্জস্থ তামাবিল রোডের ‘পালকি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

উপস্থিত ছিলেন- সংগঠনের বিভাগীয় কমিটির উপদেষ্টা আনিসুজ্জামান পাটোয়ারি, ছালে মো: আব্দুল্লা, সিরাজুল ইসলাম, মুহিন আহমেদ, মনিরুজ্জামান, নাহারুল ইসলাম, সাইফুল ইসলাম, সভাপতি আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার, জেলার মহসিন মিয়া, জুনায়েদ আহমেদ, মহানগরের সভাপতি সজীব ঘোষ, সাধারণ সম্পাদক মিলন দাস, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ প্রমুখ।

এসোসিয়েশনের বিভাগীয় কমিটিসহ সিলেট জেলা, সিলেট মহানগর, বিয়ানীবাজার আঞ্চলিক শাখা এবং সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয় এবং রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

Manual1 Ad Code

ইফতারের পূর্বে দেশ, জাতি এবং এসোসিয়েশনের সকল সদস্যদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com