• সিলেট, রাত ১১:০৩, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

তোপখানা বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৬
তোপখানা বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল

Manual6 Ad Code

তোপখানা বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

সিলেট সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড -তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় এ আয়োজন সম্পন্ন করা হয়।

 

Manual1 Ad Code

দোয়া মাহফিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করায় এবং সিলেট -১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদির ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা হয়।

 

১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো.আবদুল মুনিমের সভাপতিত্বে অনুষ্টিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী খন্দকার আবদুল মুকিত।

Manual8 Ad Code

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান সুহেল, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আফসর খান, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মামুন হোসেন, প্রবাসী নজরুল ইসলাম, সাংবাদিক শিহাব আহমদ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com