• সিলেট, দুপুর ২:০৯, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পাঁচ সিটি প্রশাসক

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০২৬
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পাঁচ সিটি প্রশাসক

Manual8 Ad Code

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পাঁচ সিটি প্রশাসক

 

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

 

দায়িত্ব গ্রহণের পর মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনিযুক্ত পাঁচ সিটি প্রশাসক।

রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দুপুরে সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে জিয়া উদ্যানে উপস্থিত হন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Manual3 Ad Code

এ সময় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, ময়মনসিংহ সিটি করপোরেশনে রুকুনোজ্জামান রোকন, রাজশাহী সিটি করপোরেশনে মাহফুজুর রহমান, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এই পাঁচজন প্রশাসকই বিএনপির নেতা। বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com