• সিলেট, সন্ধ্যা ৭:০৯, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : মন্ত্রী আরিফ

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬
শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : মন্ত্রী আরিফ

Manual4 Ad Code

শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : মন্ত্রী আরিফ

নিজস্ব প্রতিবেদক

শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা করা হয়েছে। তাই অন্যান্য সকল বছরের তুলনায় এবার শ্রমিকরা তাদের বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন। শ্রমিকদের কেবল বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি। এটি সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার কারনে।

এবার নির্বাচিত জনপ্রতিনিধিরাও শ্রমিকদের পাশে ছিলেন, যার জন্য বাংলাদেশে প্রথমবারের মত এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। বিগত সময়ে দেশের যে সকল কলকারখানাগুলো বন্ধ হয়েছিলো সেগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকেই কাজ শুরু করবে সরকার।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শাহি ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

 

বর্তমান সরকার শ্রমিকবান্ধব উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু দেশের শ্রমিকরাই নয় বরং বিদেশে অবস্থারত সকল বাংলাদেশি শ্রমিকদের জন্যও কাজ করছে সরকার। এর জন্য মধ্যপ্রাচ্যের অস্থিরতাকালীন সময়ের শুরু থেকেই সরকার প্রবাসীদের কল্যানে সর্বাত্মক ভাবে তাদের পাশে রয়েছে।

তাছাড়া ঈদ যাত্রায় নিরবচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা নিয়ে কথা বলেছেন মন্ত্রী। তিনি বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিক সবার আন্তরিক সহযোগিতা থাকার জন্যই এবার মানুষ স্বস্থিতে বাড়িতে ফিরতে পেরেছে।

Manual7 Ad Code

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সুযোগে কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশী হয়েও প্রবাসীদের জিম্মি করে দেশে স্বজনদের কাছে ফোন করিয়ে টাকা চাচ্ছে, আমরা এদের শেকড় বের করেছি। প্রবাসীদের পরিবারকেও এ ব্যাপারে সতর্ক করা হচ্ছে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

মন্ত্রী বলেন, বন্ধ শ্রমবাজার খোলার পাশপাশি শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতওে কাজ করছি। আগামী মাসেই বিশে গমণেচ্ছু শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে। চাহিদা অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করবে সরকার, যাতে ঝামেলা না হয়।

তিনি বলেন, অনেক লোক দালালদের মাধ্যমে বিপদগ্রস্ত হয়, এদেরকে কীভাবে নিবৃত্ত করা যায় সেই ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে সরকার।

সিলেটের শাহী ঈদগােতে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ঈদ জামাতের প্রস্তুতি পরদির্শনকালে প্রবাসীকল্যান মন্ত্রীর সাথে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক মো.সারওয়ার আলম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com