• সিলেট, বিকাল ৫:৪৩, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ প্রতিমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২৬
প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Manual5 Ad Code

প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

 

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শিংজানী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যেই শুরু করেছেন। দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।

তিনি বলেন, যারা এতদিন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে নানা নেতিবাচক বক্তব্য দিয়েছেন, তারা এখন দেখছেন কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।

Manual5 Ad Code

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শিংজানী খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

প্রতিমন্ত্রী বলেন, প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই খালটি মহিমাগঞ্জ ইউনিয়নের শিংজানী থেকে দেওয়ানতলা হয়ে বাঙালি নদী পর্যন্ত খনন করা হবে। এতে কয়েক হাজার কৃষক সেচ সুবিধাসহ নানাভাবে উপকৃত হবেন।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, শিংজানী খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ড. মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল প্রমুখ।

বিডি-প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com