• সিলেট, সকাল ৬:১৯, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে হচ্ছে ২৯৫৮ ঈদ জামাত

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২৬
সিলেটে হচ্ছে ২৯৫৮ ঈদ জামাত

Manual5 Ad Code

সিলেটে হচ্ছে ২৯৫৮ ঈদ জামাত

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক : সিলেটে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এছাড়া সিলেট জেলা ও মহানগর এলাকায় ২ হাজার ৯৫৮টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

 

Manual5 Ad Code

এরমধ্যে সিলেট নগর এলাকায় মোট ৩৯৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ৩০৪টি মসজিদে ও ৯২টি ঈদগাহে হবে ঈদের জামাত। আর সিলেট জেলায় মোট ২ হাজার ৫৬২ টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে মসজিদে হবে ২ হাজার ২১১ টি ও ঈদগাহে হবে ৩৫১ টি ঈদ জামাত।

বুধবার সিলেট জেলা ও মহানগর পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

Manual1 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মঞ্জুরুল আলম জানিয়েছেন, সিলেট নগরীতে ৩৯৬টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। শাহী ঈদগাহসহ সকল এলাকায় পুলিশের বিশেষ নজরদারি থাকবে। শাহী ঈদগাহ ময়দানে থাকে ৩ স্তরের নিরাপত্তা বলয়।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সম্রাট হোসেন তালুকদার জানিয়েছেন, জেলার ২, ৫৬২টি ঈদ জামায়াতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে। বড় বড় ঈদ জামায়াতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com