• সিলেট, সন্ধ্যা ৬:১৭, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুর সীমান্তে ১৮ বাংলাদেশি আ ট ক

admin
প্রকাশিত মার্চ ২২, ২০২৬
জৈন্তাপুর সীমান্তে ১৮ বাংলাদেশি আ ট ক

Manual4 Ad Code

জৈন্তাপুর সীমান্তে ১৮ বাংলাদেশি আ ট ক

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পাসপোর্ট বা কোনো বৈধ ডকুমেন্ট ছাড়াই ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

রবিবার (২২ মার্চ) ভোর ৪টা ২০ মিনিটের দিকে জৈন্তাপুর থানাধীন ডিবির হাওর সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। পরে কদমখাল এলাকায় পৌঁছালে জৈন্তাপুর মডেল থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- মিজানুর মল্লিক (৩৫), রেশমা বেগম (২৮), গোলাম রাব্বী (১১), মো. কাউসার গাজী (৪০), মো. আল আমিন গাজী (৩০), ইমরান খাঁ (২৫), মঞ্জুরা বেগম (৫০), আছমা বেগম (২১), হালিম খাঁ (৩৮), নাজমা বেগম (৩৫), রাশিদুল (৫), লিমা খাঁ (১৫), আব্দুল জয়নাল খাঁ (১৪), মো. রবিউল ইসলাম (২৫), মুসকান বেগম (২২), মো. রুবেল হোসেন (২৬), মুক্তা বেগম (২২) ও পারভিন আক্তার (৪৫)।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি লেগুনা গাড়ির চালক ইকবাল হোসেন (২৪) ও রুস্তুম আলী (৩৩)-কেও আটক করা হয়েছে।

Manual2 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com