• সিলেট, রাত ১১:০৮, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সব ধরনের ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬
সব ধরনের ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য

Manual2 Ad Code

সব ধরনের ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

ফের সব ধরনের ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য। নতুন করে আগামী এপ্রিল থেকে সব ধরনের ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইউকে হোম অফিস জানিয়েছে, নাগরিকত্ব আবেদনের ফিও বাড়ছে। আগামী ৮ এপ্রিল থেকে এসব নতুন ফি কার্যকর হবে।

দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন হার অনুযায়ী ৬ মাস পর্যন্ত ভিজিট ভিসা ৬ পাউন্ড বৃদ্ধি করে ১৩৫ পাউন্ড, ২ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৩১ পাউন্ড বৃদ্ধি করে ৫০৬ পাউন্ড, ৫ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৫৫ পাউন্ড বৃদ্ধি করে ৯০৩ পাউন্ড, ১০ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৬৯ পাউন্ড বৃদ্ধি করে ১ হাজার ১২৮ পাউন্ড করা হচ্ছে।

Manual7 Ad Code

স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আবেদনকারী এবং তার নির্ভরশীলদের জন্য ভিসা ফি ৩৪ পাউন্ড বেড়ে ৫৫৮ পাউন্ড হচ্ছে।ইকোনোমিক টাইমস জানিয়েছে, একাডেমিক কাজে ন্যূনতম ৬ মাস এবং সর্বোচ্চ ১২ মাসের জন্য ভিজিট ভিসা ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড হচ্ছে। একই হারে বাড়ছে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা ভিসা। বিমানবন্দরে ট্রানজিট ভিসা আড়াই পাউন্ড এবং স্থল সীমান্ত দিয়ে ট্রানজিট ভিসা সাড়ে ৪ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে।

ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) ফি বাড়ছে ৪ পাউন্ড। নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে ভিসা ফি বৃদ্ধি পাচ্ছে ১৯৭ পাউন্ড।

যুক্তরাজ্যের বাইরে থেকে দক্ষ কর্মীদের (স্পন্সরশিপ) আবেদনের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে ফি ৫০ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ৯৯ পাউন্ড বৃদ্ধি পাবে। দক্ষ হেলথ কেয়ার কর্মীদের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে আবেদন ফি ২০ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ৩৮ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে। সিজনাল ওয়ার্কারদের আবেদন ফি বৃদ্ধি পাচ্ছে ২১ পাউন্ড।

যুক্তরাজ্যের অভ্যন্তরে দক্ষ কর্মীদের (স্পন্সরশিপ) আবেদনের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে ফি ৫৮ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ১১৪ পাউন্ড বৃদ্ধি পাবে। এছাড়া ভিজিটর ভিসার সময় বৃদ্ধির জন্য আবেদন ফি ৭২ পাউন্ড বাড়ছে।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com