• সিলেট, বিকাল ৩:৫৫, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬
বিশ্বনাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

Manual4 Ad Code

বিশ্বনাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যসে দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা (পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

সোমবার সকাল ১০টা থেকে উপজেলার ১০টি স্থানে পৃথক পৃথকভাবে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

Manual3 Ad Code

ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি সদস্য প্রয়াত বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে কুশল বিনিময় করেন।

Manual5 Ad Code

এরপর বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের পিতা সদ্যপ্রয়াত মোঃ সুরুজ আলীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে কারিকোনা গ্রামস্থ তাদের বাড়িতে যান।

অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলীর মা সূর্যবান বিবিকে দেখতে বিশ্বনাথ পৌরসভার রামধানা গ্রামস্থ বাড়িতে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) হুমায়ুন কবির। তবে এসময় নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মীনি ও সিলেট-২ আসনের নব-নির্বাচিত এমপি তাহসিনা রুশদী লুনা’সহ পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায়, তাদের সাথে দেখা হয়নি উপদেষ্টা হুমায়ুন কবিরের।

এসময় সাবেক এমপি এম. ইলিয়াস আলীর মাকে দেখতে যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে এক প্রতিক্রিয়ায় বলেন, সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী সাহেবের বয়োবৃদ্ধ মমতাময়ী মাকে দেখতে তাঁর (ইলিয়াস) বাড়িতে দেখতে এসে ছিলাম। তবে তিনি (ইলিয়াসের মা) ঘুমিয়ে পড়ায় তাঁর সাথে আমার (হুমায়ুন) আর দেখা হয়নি।

 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নবাসীর সাথে স্থানীয় বাজারের একটি কমিউনিটি সেন্টারে, খাজাঞ্চী ইউনিয়নবাসীর সাথে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম বাদশা মিয়ার বাড়িতে, অলংকারী ইউনিয়নবাসীর সাথে পনাউল্লা বাজারে ও মিরগাঁও গ্রামে স্থানীয় মেম্বার সায়েস্থা মিয়ার বাড়িতে, রামপাশা ইউনিয়নবাসীর সাথে আমতৈল বাজারে, দৌলতপুর ইউনিয়নবাসীর সাথে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলীর বাড়িতে ও হাবড়া বাজারে, পৌরবাসীর সাথে বিশ্বনাথ পুরাণ বাজারে যুক্তরাজ্য বিএনপি নেতা মিছবাহ উদ্দিনের অফিসে, দেওকলস ইউনিয়নবাসীর সাথে মৌজপুর গ্রামে স্থানীয় ইউপি মেম্বার আঙ্গুর আলীর বাড়িতে এবং দশঘর ইউনিয়নবাসীর সাথে কাশিমপুর গ্রামে যুক্তরাজ্য বিএনপি নেতা তৈয়বুর রহমান হুমায়ুনের বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ও বিভিন্ন সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, আব্বাস আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম নূর উদ্দিন, বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল, আলতাব মিয়া, জয়নাল আবেদীন, আব্দুস সালাম, আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা মুসলিম আলী, সংগঠক সিরাজ আহমদ, ফারুক মিয়া, বেলাল মিয়া, আব্দুর রকিব, সুপন মিয়া, তোরণ মিয়া, মনছুর আলী, রওশন আহমদ, ছয়ফুল ইসলাম, রুমেল আলী, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, রুমেল আলী, আমির আলী, আব্দুল আহাদ, নজির আহমদ, নিজাম উদ্দিন, মঞ্জুর আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু প্রমুখ নেতৃবৃন্দ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com