ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
প্রেস বিজ্ঞপ্তি
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ইয়াং স্টার ক্লাবের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে ইয়াং স্টার ক্লাবের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন মো. আব্দুল লতিফ, মো. শওকত আলী, ফনি ভূষন শর্ম্মা এবং মো. নুরুল হুদা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা বাহারুল ইসলাম বাহার, মতিউর রহমান রিপন, অরিন্দম দে সুজিত এবং হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ ইমন এবং দোয়া পরিচালনা করেন হাফিজ মো. মুখলেছুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ঘোরী শফিউল বারী তানভীর।
সম্মাননা প্রদান শেষে কেক কেটে ক্লাবের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. জুয়েদ হোসেন মিলু ও মো. রুকন আহমদ, সাধারণ সম্পাদক সুদীপ শর্ম্মা, সহ-সাধারণ সম্পাদক এস এম শোয়েব ও মাসুদ আহমদ ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাহেদ আহমদ, প্রচার-প্রকাশনা ও ধর্ম সম্পাদক মো. রাসেল আহমদ, কোষাধ্যক্ষ মো. ফুজায়েল আহমদ, নির্বাহী সদস্য মো. কামরুল ইসলাম এবং সদস্য রফিক মিয়া ও সাইদুর আহমদসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দরভাবে সমাপ্তি ঘোষণা করা।