• সিলেট, রাত ২:১৭, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অ গ্নি-ক ক টে ল স ন্ত্রা স কারা করে, জানালেন সোহেল তাজ

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫
অ গ্নি-ক ক টে ল স ন্ত্রা স কারা করে, জানালেন সোহেল তাজ

Manual6 Ad Code

অ গ্নি-ক ক টে ল স ন্ত্রা স কারা করে, জানালেন সোহেল তাজ

অনলাইন ডেস্ক

 

Manual2 Ad Code

রাজধানীতে বাসে আগুন, অগ্নিসন্ত্রাস আর ককটেল বিস্ফোরণ ও লাশের রাজনীতি কারা করে, এ নিয়ে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এছাড়া তিনি দু’টি বইয়ের উদাহরণ দিয়ে তা বুঝে নেওয়ার কথাও বলেছেন।

Manual1 Ad Code

বুধবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। সোহেল তাজ লেখেন, ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আর সত্যি কথা বললে যদি গালি খেতে হয় তাহলে কি আর করা।’

Manual1 Ad Code

তিনি আরও লেখেন, ‘সাবেক (পতিত) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী মাফিয়া শাসনকালে ঘটে যাওয়া হত্যা, গুম, খুন, দুর্নীতি, টাকা পাচার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংস করা, জনগণের ভোট অধিকার কেড়ে নেওয়া, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে প্রতিবেশী রাষ্ট্রকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে দেওয়া এবং পরিশেষে নিজের দেশের ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানোর কারণে যদি প্রতিবাদ করে সত্য কথা বলে গালি খেতে হয়, তাহলে লজ্জাটা আসলে কার?’

সোহেল তাজ লেখেন, ‘সবাই একটু কষ্ট করে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর ‘আমার ফাঁসি চাই’ আর ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী’ বই দু’টি পড়লেই বুঝবেন বাসে আগুন, অগ্নিসন্ত্রাস আর ককটেল, লাশের রাজনীতি কার খুব প্রিয়।’

বিডি-প্রতিদিন

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com