• সিলেট, বিকাল ৪:১৯, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলা পরিষদ প্রশাসক মিজানের সাথে সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক বাচ্চুর সাক্ষাৎ

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬
জেলা পরিষদ প্রশাসক মিজানের সাথে সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক বাচ্চুর সাক্ষাৎ

Manual4 Ad Code

জেলা পরিষদ প্রশাসক মিজানের সাথে সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক বাচ্চুর সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু।

Manual6 Ad Code

রবিবার দুপুরে জেলা পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু হাজীপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা তাঁকে অবহিত করলে প্রশাসক মিজানুর রহমান মিজান পর্যায়ক্রমে হাজীপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

তিনি হাজীপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে অংশ গ্রহনের বিষয়েব জানতে চাইলে হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু হাজীপুর ইউনিয়নের মানুষের আকাঙ্খার পরিপ্রেক্ষিতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়ে প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজানের সহযোগিতা কামনা করেন।

জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান বিষয়টি ইতিবাচকভাবে নেন এবং মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রদলের রাজনীতিতে আব্দুল বাছিত বাচ্চুর নেতৃত্ব দান ও সক্রিয় কার্যক্রমের বিষয়টি নিয়ে আলোচনা করেন।

 

Manual4 Ad Code

জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মতিন বক্স এসময় উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com