• সিলেট, সন্ধ্যা ৭:৫৪, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদ্যুৎ, জ্বালানি সম্পদ মন্ত্রী বরাবরে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রস্তাবনা পেশ

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি সম্পদ মন্ত্রী বরাবরে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রস্তাবনা পেশ

Manual5 Ad Code

বিদ্যুৎ, জ্বালানি সম্পদ মন্ত্রী বরাবরে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রস্তাবনা পেশ

প্রেস বিজ্ঞপ্তি

 

Manual2 Ad Code

গত ২৯ মার্চ রবিবার রাজধানী তেজগাঁওয়ে সমকালের সভাকক্ষে জ্বালানি খাতে নীতি ও কাঠামোগত সংস্কার জরুরী শীর্ষক এক গোল টেবিল বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) মহোদয় তার বক্তব্যে বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক চার্জ তুলে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Manual4 Ad Code

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গ্যাস ও বিদ্যুতের বিরাজমান সমস্যা নিরসনে মন্ত্রীর বরাবরে কয়েকটি প্রস্তাবনা পেশ করা হয়েছে।

প্রস্তাবনার মধ্যে রয়েছে- ১. জ্বালানি ও বিদ্যুৎ খাতে মহাদুর্নীতিবাজদের সনাক্ত করে বিশেষ ট্রাইবুন্যালে বিচারের আওতায় আনা, ২. বিদ্যুৎ বিলের সাথে প্রতি মাসে মিটার ভাড়া, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ কর্তন বন্ধ করা, ৩. গ্যাসের প্রিপেইডের মিটারের মতো বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন করা, ৪. ২০০ ডিজিট নম্বর বাতিল সহ বিদ্যুতের নানা ভোগান্তি দূর করা, ৫. অপচয় ও দুর্নীতি রোদে সারা দেশে গ্যাস ও বিদ্যুতের প্রিপেইড মিটার স্থানের কাজ দ্রুত শেষ করা, ৭. গ্যাসের উৎপাদন বৃদ্ধি ও বিদ্যুতের বিতরণ নিশ্চিত করা, ৮. জ্বালিন তেলের সংকট নিরসন করে জনদুর্ভোগ দূর করা এখন সময়ের অন্যতম গণদাবী। এই পরিস্থিতিতে এসি নীতিমালা গ্রহণ ও কৃচ্ছতা সাধনের লক্ষ্যে বিশেষজ্ঞদের পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়।

Manual1 Ad Code

নেতৃবৃন্দ জ্বালানি সংকটন নিরসনে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের বন্ধ তেল কূপগুলো সংস্কার ও উন্নয়ন করে তৈল উৎপাদন বৃদ্ধি করার দাবী জানান।

এক ইমেইল বার্তায় নেতৃবৃন্দ মন্ত্রী মহোদয় বরাবরে এই দাবীগুলো জানান।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com