• সিলেট, বিকাল ৪:২০, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটগামী উপবন ট্রেনে ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
সিলেটগামী উপবন ট্রেনে ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Manual8 Ad Code

সিলেটগামী উপবন ট্রেনে ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-শমশেরনগর স্টেশনের মধ্যবর্তী এলাকায় ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস (৭৩৯) ট্রেনে ইঞ্জিন বিকল হয়েছে। এতে সিলেটের সাথে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।

 

 

Manual1 Ad Code

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার শমসেরনগর এলাকার কালিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানাযায়, চলন্ত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রেনটি থামিয়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

Manual6 Ad Code

এ কারণে রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শমশেরনগর রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার সাগর সিংহ জানান, সকাল ৬ টায় ভানুগাছ-শমশেরনগর মধ্যবর্তী এলাকায় সিলেটগামী উপবন ট্রেনের ইঞ্জিন বিকল হয়। পরে পরে ২ঘন্টা পর ঢাকাগামী কালনী ট্রেনের ইঞ্জিন দিয়ে উপবনের বিকল ইঞ্জিন স্টেশনে আনা হয়। সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে শমশেরনগর স্টেশন এসে প্রায় আড়াই ঘন্টা পর ট্রেন ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com