• সিলেট, সন্ধ্যা ৭:৫৮, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পাম্প মালিকদের ধ র্ম ঘ ট প্রত্যাহার

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬
সিলেটে পাম্প মালিকদের ধ র্ম ঘ ট প্রত্যাহার

Manual2 Ad Code

সিলেটে পাম্প মালিকদের ধ র্ম ঘ ট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন মালিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের সঙ্গে সন্তোষজনক আলোচনার প্রেক্ষিতে পাম্পগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন মালিক পক্ষ।

 

বুধবার রাত ১০টার দিকে ধর্মঘট আহ্বান করে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন অ্যাজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।

Manual5 Ad Code

 

এর কারণ হিসাবে তারা জানিয়েছিলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বিনা কারণে জরিমানা আদায় ও অযথা হয়রানির প্রতিবাদ।

 

ধর্মঘট ঘোষণার পরপরই সিলেটের প্রশাসন পাম্প মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করে এবং হয়রানি বন্ধের আশ্বাস দেওয়া হয়।

 

এরপর বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন তারা।

 

দীর্ঘ আলোচানর পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।

 

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ রজৈনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 

Manual3 Ad Code

 

বৈঠকে পেট্রোল পাম্প মালিক সংগঠনগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

এদিকে রাত থেকেই জ্বালানী বিক্রি বন্ধ থাকায় জনজীবনে এর ব্যাপক প্রভাব পড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইন দেখা যায়। রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা ছিল একেবারেই অল্প।

 

বলতে গেলে সিলেট মহানগরীতে সারাদিন অনেকটা ছুটির আমেজ বিরাজ করে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com