• সিলেট, রাত ১০:১৪, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পুলিশের সাঁ ড়া শি অ ভি যা নে ৫১ জন পাকড়াও

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
সিলেটে পুলিশের সাঁ ড়া শি অ ভি যা নে ৫১ জন পাকড়াও

Manual3 Ad Code

সিলেটে পুলিশের সাঁ ড়া শি অ ভি যা নে ৫১ জন পাকড়াও

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

সিলেট মহানগরী এলাকায় পুলিশ সাাঁড়াশি অভিযান অব্যাহত আছে। শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত মহানগরী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করেছে। তাদেরকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় গ্রেফতার করা হয়।

 

Manual8 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৩৬ জনকে আটক করা হয়। যার মধ্যে নিয়মিত মামলয় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আরো ২৯ জনকে আটক করা হয়।

Manual2 Ad Code

শনিবার (৪ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানায় মহানগর পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (৩ এপ্রিল) ৩৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে নিয়মিত মামলায় ৫ জন, মামলার পরোয়ানাভুক্ত ২জন ও মেট্রো আইনে ২৯ জনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে শনিবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত পুলিশের অভিযানে আরও ১৫জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৫ জনকে মাদক সেবী, ১ জন নিয়মিত মামলার আসামি, ৫জন সন্দেহজনকএবং কোতোয়ালি থানা এলাকা থেকে আরও ৪জন হকারকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম। তিনি বলেন, পুলিশ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরবর্তীতে আদালতে পাঠানো হয়। মহানগরীতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com