গোলাপগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ও বিজ্ঞান মেলা সমাপ্ত
গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহে ও বিজ্ঞান মেলা এবং ১৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আয়োজিত এই বিজ্ঞান মেলার সমাপ্ত করা হয়।
উপজেলা পরিষদের সামনের মাঠে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরণ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লোটন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদর্শন সেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হক, উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাস।
এর আগে বুধবার মেলা উদ্বোধন করা হয়। মেলায় থাকা ১৮টি স্টলের মধ্যে বিজয়ী স্টলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।