সিলেটের পরিবহন অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন মিরাবাজার হযরত শাহজালাল মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে মিরাবাজারস্থ সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী সেক্রেটারি ও মিতালী সমাজকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান সুমন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, পরিবহন শ্রমিকরা আমাদের অর্থনীতির চাকা সচল রাখেন। একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমেই যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসে। আসন্ন নির্বাচনে আপনারা এমন নেতৃত্ব নির্বাচন করবেন যারা শ্রমিকের ঘাম আর মেহনতের মর্যাদা বুঝবে। মনে রাখবেন, ব্যক্তিগত স্বার্থের চেয়ে সংগঠনের ঐক্য বড়। কোনো উসকানি বা বিভেদে কান না দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে একটি মডেল নির্বাচন উপহার দিতে হবে। আমরা চাই মিরাবাজারের এই ইউনিটটি সারা সিলেটের জন্য একটি উদাহরণ হয়ে থাকুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খারপাড়া মিতালী সমাজকল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী হায়দার, বিভাগীয় সভাপতি ময়নুল আহমদ, জেলা শ্রমিক ইউনিয়নের প্রথম যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, মিরাবাজার শাখার সভাপতি কয়েস আহমদ, সহ সভাপতি ওলি আহমদ, সাধারণ সম্পাদক এনাম আহমদ, সাংগঠনিক সম্পাদক হিরণ আহমদ, কোষাধ্যক্ষ শাহ আলম আহমদ প্রমুখ। এছাড়াও পরিবহণ শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে সকল স্তরের শ্রমিকদের সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি