• সিলেট, রাত ১২:৩০, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে ৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা, ১৬২৬ শিক্ষার্থী অংশগ্রহণ

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
জৈন্তাপুরে ৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা, ১৬২৬ শিক্ষার্থী অংশগ্রহণ

Manual1 Ad Code

জৈন্তাপুরে ৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা, ১৬২৬ শিক্ষার্থী অংশগ্রহণ

Manual2 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি

 

Manual2 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও মাদ্রাসা/সমমান পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এ বছর উপজেলায় মোট ১ হাজার ৬২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৮১৫ জন এবং ছাত্রী ৮১১ জন।

 

উপজেলায় মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাধারণ এসএসসি পরীক্ষার জন্য ৪টি কেন্দ্র, ভোকেশনাল শাখার জন্য ১টি কেন্দ্র এবং দাখিল পরীক্ষার জন্য ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

সাধারণ এসএসসি পরীক্ষায় ৪টি কেন্দ্রে মোট ১ হাজার ১৭৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র (কেন্দ্র-১১৩)-এ ৩২৮ জন, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র (কেন্দ্র-১৬৯)-এ ৩০৮ জন, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র (কেন্দ্র-১৪২)-এ ২৮৭ জন এবং এম. আহমদ পাবলিক হাই স্কুল কেন্দ্র (কেন্দ্র-১৮৩)-এ ২৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

Manual5 Ad Code

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ কেন্দ্রে মোট ২৪৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে, যার মধ্যে ছাত্র ১৯৭ জন এবং ছাত্রী ৫০ জন।

অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২০৩ জন শিক্ষার্থী (ছাত্র ১২৩ জন, ছাত্রী ৮০ জন)। দাখিল পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে জৈন্তা দারুছ সুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, তবে পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে।

এছাড়া, জৈন্তাপুর উপজেলার চারিকাটা উচ্চ বিদ্যালয়ের ৫১ জন পরীক্ষার্থী (ছাত্র ৩১ জন, ছাত্রী ২০ জন) কানাইঘাট উপজেলার দুর্গাপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

 

এদিকে, পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে উপজেলা প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ১৯ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সকল পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, ২১ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের আশপাশে ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, শোভাযাত্রা ও পিকেটিং নিষিদ্ধ থাকবে। এছাড়া উচ্চ শব্দে মাইক ব্যবহার, বিস্ফোরক দ্রব্য বহন বা ব্যবহার, ফটোস্টেট মেশিন চালু রাখা এবং কোচিং সেন্টার খোলা রাখাও নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারো কেন্দ্র এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন।

Manual4 Ad Code

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সকলের সহযোগিতায় জৈন্তাপুরে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com