• সিলেট, সকাল ৬:৫৮, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৮ দলের লিয়াজো কমিটি গঠন : ৬ ডিসেম্বর আলিয়া মাঠে বিভাগীয় সমাবেশ

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫
সিলেটে ৮ দলের লিয়াজো কমিটি গঠন : ৬ ডিসেম্বর আলিয়া মাঠে বিভাগীয় সমাবেশ

Manual8 Ad Code

সিলেটে ৮ দলের লিয়াজো কমিটি গঠন : ৬ ডিসেম্বর আলিয়া মাঠে বিভাগীয় সমাবেশ

অনলাইন ডেস্ক : জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে ৫ দফা দাবীতে ৮ দল যুগপৎ কর্মসূচী পালন করে আসছে। এর আলোকে দেশের ৭টি বিভাগীয় শহরে মহাসমাবেশ কর্মসূচী ঘোষনা করা হয়েছে। ৩০ নভেম্বর থেকে এসব কর্মসূচী পালিত হবে। সবশেষে ৬ ডিসেম্বর সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সিলেটে ৮ দলের ১৩ সদস্য বিশিষ্ট একটি লিয়াজো কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে সিলেটে আগামীতে ৮ দলের সকল কর্মসূচী বাস্তবায়ন করা হবে।

তিনি মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেটে ৮ দলের যৌথ প্রেস ব্রিফিংয়ে উপরোক্ত কথা বলেন।

Manual7 Ad Code

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিত করতে সিলেটে বিভাগীয় মহাসমাবেশ কর্মসূচী ঘোষণা করেছে জামায়াত সহ ৮ দল। আগামী ৬ ডিসেম্বর শনিবার বেলা ২ ঘটিকায় সিলেটের ঐতিহাসিক সরকারী আলিয়া মাদ্রাসা ময়দানে উক্ত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে ৮ দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ সিলেট মহানগর জামায়াত কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে জেলা ও মহানগর ৮ দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সর্বসম্মতিক্রমে ৮ দলের ১৩ সদস্যের লিয়াজো কমিটি গঠন করা হয় এবং সমাবেশ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

Manual5 Ad Code

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামকে সমন্বয়ক ও ১২ জনকে সদস্য করে গঠিত ১৩ সদস্য বিশিষ্ট লিয়াজো কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ ও সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম ও জেলা সভাপতি মাওলানা মোঃ ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ ও মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার ও জেলা সভাপতি হাফিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী, খেলাফত আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির সিলেট মহানগর সভাপতি কবির আহমদ।

এদিকে সভা শেষে ৮ দলের এক যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিংয়ে ৮ দলের কেন্দ্রীয় লিয়াজো কমিটির পক্ষে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন জাগপা ও বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টির সিলেট জেলা ও মহানগরের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যৌথসভায় নেতৃবৃন্দ বলেন- জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে রয়েছে ৮ দল। ইতোমধ্যে সরকার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছে। তবে চূড়ান্ত আইনি ভিত্তি গণভোট নির্বাচনের আগে করার দাবি ছিল আমাদের। কিন্তু সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আসছি। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশে তাদের দাবির আংশিক পূরণ হয়েছে। তবে জুলাই হত্যাকাণ্ডে অন্য অপরাধীদের বিচার, স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিসহ অন্য দলগুলোকে নিষিদ্ধ করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিগুলো এখনো পূরণ হয়নি। ৫ দফা দাবি পূরণে ৮ দলের যুগপৎ কর্মসূচী অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও ৮ দল সিলেটের লিয়াজো কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত যৌথ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম, জেলা সেক্রেটারী মো: ইমাদ উদ্দিন, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আরিফুল ইসলাম শামীম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সিলেট জেলা সভাপতি মাওলানা মোঃ ইকবাল হোসাইন ও জেলা সেক্রেটারী ফখরুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মুহিবুর রহমান, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি শামসুদ্দিন মোঃ ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন, জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, নেজামে ইসলাম পার্টির সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ খান, সহ-সেক্রেটারী মোঃ ফখরুজ্জামান, বাংলাদেশ খেলাফত আন্দোলন সিলেট জেলা ও মহানগর সভাপতি মাওলানা শায়খ নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজু, সাধারণ সম্পাদ ইমাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির মহানগর সভাপতি কবির আহমদ প্রমূখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com