• সিলেট, সকাল ৭:২৪, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের ১৪ উপজেলার ইউএনও ব দ লী

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫
সিলেটের ১৪ উপজেলার ইউএনও ব দ লী

Manual8 Ad Code

সিলেটের ১৪ উপজেলার ইউএনও ব দ লী

নিজস্ব প্রতিবেদক

 

Manual7 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল আনলো সরকার।

Manual8 Ad Code

বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সিলেট বিভাগের ১৪টি উপজেলায় নতুন ইউএনওদের নিয়োগ দেওয়া হয়েছে।

এসময় সুরক্ষা সেবা বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানকে বালাগঞ্জ উপজেলায়, দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. জিয়াউর রহমানকে হবিগঞ্জের চুনারঘাট ‍উপজেলায়, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) রেক্টরের একান্ত সচিব এসএম রেজাউল করিমকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ পরিচালক নাছরিন সুলতানাকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়, ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার মাসুদুর রহমানকে সিলেটের জকিগঞ্জ উপজেলায়, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারি কমিশনার মো. মেহেদী হাসান শাকিলকে সিলেটের কানাইঘাট উপজেলায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফাকে সিলেটের জৈন্তাপুর উপজেলায়, নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার আবিদা সিফাতকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়, বরিশাল বিভাগীয় কার্যালয়েল সিনিয়র সহকারি কমিশনার ফাতেমা তুজ জোহরা সানিয়াকে হবিগঞ্জ সদর উপজেলায়, মৌলভীবাজার জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার সৈয়দ মুরাদ ইসলামকে হবিগঞ্জের লাখাই উপজেলায়, বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার তানিয়া আক্তারকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায়, বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার আবদুল মতিন খানকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক উম্মে কুলসুম রুবিকে সিলেটের বিশ্বনাথ উপজেলায়, জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যানের একান্ত সচিব মো. মারুফ দস্তেগীরকে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পদায়ন করা হয়েছে।

Manual1 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com