• সিলেট, রাত ৯:১১, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মসজিদ ও মাদরাসার উন্নয়ন একটি সম্মিলিত দায়িত্ব – অ্যাডভোকেট সামসুজ্জামান

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫
মসজিদ ও মাদরাসার উন্নয়ন একটি সম্মিলিত দায়িত্ব – অ্যাডভোকেট সামসুজ্জামান

Manual4 Ad Code

সজল আহমেদ

কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান বলেছেন, মসজিদ ও মাদরাসার উন্নয়ন একটি সম্মিলিত দায়িত্ব।

Manual6 Ad Code

এ জন্য সকল মুসলমানকে এগিয়ে আসতে হবে। কারণ এটি একটি সওয়াবের কাজ এবং সমাজকে শক্তিশালী করার একটি উপায়।

Manual7 Ad Code

তিনি বলেন, আর্থিক, শ্রম ও অন্যান্যভাবে সহায়তা করে প্রত্যেকেই এই মহৎ উদ্যোগে অবদান রাখতে পারেন। এর ফলে সবাই দুনিয়া ও আখেরাতে উপকৃত হবেন।

Manual8 Ad Code

বুধবার (২২ অক্টোবর) বাদ আসর জৈন্তাপুরের জামেয়া দারুল হুদা মাদরাসা ও এতিমখানা বিরাইমারা-এ এক মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য এসব কথা বলেন।

পরে সেখানে তিনি মাদরাসার ছাত্র ও শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন। পাশাপাশি নির্মাণাধীন মসজিদের উন্নয়নে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এদিকে, মাগরিবের নামাজ আদায়ের পর রাংপানি এালাকায় তিনি গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এক জরুরি মতবিনিময় সভায় অংশ নেন।

পরে সন্ধ্যা ৭টার দিকে দরবস্ত এলাকায় ছাত্রনেতা গোলজার আহমদের জন্মদিন অনুষ্ঠানে যোগ দেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। এসময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com