• সিলেট, রাত ৮:১২, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

Manual2 Ad Code

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

Manual7 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেট এ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বুধবার সকাল ১১ টায় এনইইউবি অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী।

সভায় প্রধান অতিথি ছিলেন- ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির ব্যাবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশীদ সাবা ও প্রভাষক তাহসিনুর রহমান আকাশের পরিচালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচরীরা উপস্থিত ছিলেন।

 

Manual5 Ad Code

শিক্ষার্থীদের জন্য আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাবাহ্ সুন্নাহ রহমান, ২য় ব্যাবসায় প্রশাসন বিভাগের রাবেয়া সুলতানা কলি ও ৩য় হয়েছেন ব্যাবসায় প্রশাসন বিভাগের প্রীতম কর টিটো। আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান লিমা, ২য় আইন ও বিচার বিভাগের বাহার উদ্দিন তাহের ও ৩য় হয়েছেন ইংরেজি বিভাগের প্রথমা দাশ।

সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান একটি চেতনার নাম। এই চেতনা হলো বৈষম্যহীন সমাজ গঠন, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে তা অর্জিত হয়। সমাজ ও রাষ্ট্রে সব ধরণের বৈষম্য দূর করে সমতা নিশ্চিত করা, জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই হলো জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com