• সিলেট, বিকাল ৫:৩০, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুল হকের মৃ ত্যু: প্রেসক্লাবের শোক

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুল হকের মৃ ত্যু: প্রেসক্লাবের শোক

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুল হকের মৃ ত্যু: প্রেসক্লাবের শোক

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি……..রাজিউন)। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী ১ছেলে-১মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

Manual1 Ad Code

হাফিজুল হক গত ২৭ নভেম্বর মস্তিস্কে রক্থক্ষরণ জনিত কারনে অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের আব্দুল লতিফ (চানু মিয়া) এর ছেলে। হাফিজুল হক সিলেট এমসি কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স ও ‘ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি আবৃত্তিকার ও ছড়াকার ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন।

Manual3 Ad Code

 

এদিকে হাফিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, হাফিজুল হকের মৃত্যুতে প্রেসক্লাবের অপূরনীয় ক্ষতি হয়েছে। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com