• সিলেট, রাত ১২:১৫, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ করলো পুলিশ ,সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ১৮০ টাকা ভাড়া

admin
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৫
সিলেটে প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ করলো পুলিশ ,সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ১৮০ টাকা ভাড়া

Manual1 Ad Code

সিলেটে প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ করলো পুলিশ
,সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ১৮০ টাকা ভাড়া

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীতে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণের উদ্যোগ দিয়েছে সিলেট মহানগর পুলিশ। এ লক্ষ্যে নগরীর বিভিন্ন রুটে যাতায়াতের জন্য প্রস্তাবিত একটি ভাড়ার তালিকা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে মহানগর পুলিশের ফেসবুক পেজে এই তালিকা প্রকাশ করা হয়।

 

Manual6 Ad Code

সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে বলা হয়- ‘সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টের ভাড়া পুনঃনির্ধারণে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সিএনজি মালিক ও শ্রমিকনেতাসহ সাধারণ নাগরিকদের মতামত নিয়ে তালিকা প্রণয়ন করা হয়েছে। একইসঙ্গে নগরবাসীকেও মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে-ফোন, ই-মেইল বা পুলিশ পেজে মন্তব্যের মাধ্যমে।’

 

প্রস্তাবিত তালিকা অনুযায়ী, সিলেট নগরীর সিএনজি ভাড়া সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘন্টা ভিত্তিক ভাড়ায় প্রতি ঘণ্টা ১৫০ টাকা এবং পরবর্তী প্রতি ৩০ মিনিটে ৭৫ টাকা প্রস্তাব করা হয়েছে। এর আগে সিলেট নগরীর রিকশা ভাড়ার খসড়া তালিকাও প্রকাশ করেছিল মহানগর পুলিশ।

 

প্রস্তাবিত তালিকা অনুযায়ী- বন্দরবাজার, কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা, টিলাগড়, এমসি কলেজ, শিবগঞ্জ, হুমায়ূন রশিদ চত্তর, দক্ষিণ সুরমা বাসটার্মিনাল, ওসমানী মেডিকেল, রিকাবীবাজার, মধুশহীদ, ঘাসিটুলা, শেখঘাট, কলাপাড়া, লামাবাজার পর্যন্ত ৬০ টাকা, পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার, ইসলামপুর, মেজরটিলা বাবনা পয়েন্ট ৭৫ টাকা, আখালিয়া, শাহজালাল ভার্সিটি, কুমারগাঁও বাসটার্মিনাল ৯০ টাকা, টুকেরবাজার, শাহজালাল ইউনিভার্সিটি গেইট, আখালিয়া, কুমারগাঁও বাস টার্মিনাল, শাহপরান (রহঃ) মাজার গেইট, খাদিম, টুকের বাজার ১২০ টাকা, মাসুক বাজার ১৫০, বিমানবন্দর, ক্যাডেট কলেজ, বড়শলা ১৭৫, বটেশ্বর, পীরের বাজার ১৮০ টাকা।

 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইটের সম্মুখ থেকে বন্দরবাজার কোর্ট পয়েন্ট, আম্বরখানা পর্যন্ত ৬০ টাকা, কুমারগাও বাসটার্মিনাল, তেমুখি পয়েন্ট, টুকের বাজার ১০০ টাকা। আম্বরখানা পয়েন্ট থেকে বন্দরবাজার পয়েন্ট, সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট, পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার, বন্দরবাজার পর্যন্ত ৬০ টাকা, টিলাগড়, এমসি কলেজ, বালুচর, টুকেরবাজার ৭৫ টাকা, বড়শলা, ক্যাডেট কলেজ, কোম্পানীগঞ্জ বাইপাস ৯০ টাকা, শাহপরান (রহঃ) মাজার গেইট, খাদিম, বিমানবন্দর, বাদাঘাট, সোনাতলা, মইয়ারচর, জালালাবাদ থানা ১২০ টাকা, সালুটিকর ১৫০ টাকা, লামাকাজী ১৮০ টাকা। হুমায়ুন রশিদ চত্তর থেকে ওসমানী মেডিকেল ১২০ টাকা, কুমারগাঁও বাসটার্মিনাল ১৫০ টাকা।

 

Manual4 Ad Code

রেলষ্টেশন পর্যন্ত বন্দরবাজার, জিন্দাবাজার, তালতলা, জিতু মিয়া পয়েন্ট, চকের বাজার, নয়াবাজার, সিলাম, মোহম্মদপুর, বলদী আলশপাশ এলাকা পর্যন্ত ৯০ টাকা, ওসমানী মেডিকেল, লামাবাজার, রিকাবীবাজার পর্যন্ত ১২০ টাকা, আম্বরখানা সুবিদবাজার, মাজারগেইট আশপাশ এলাকা ১৫০ টাকা, কুমারগাঁও, টুকেরবাজার ১৮০ টাকা। টুকেরবাজার, তেমুখি থেকে আম্বরখানা, সুবিদবাজার, লামাকাজী, মোঘলাগাঁও, শিবেরবাজার, পিটারগঞ্জবাজার পর্যন্ত ৯০ টাকা।

 

মোগলাবাজার থেকে জালালপুর বাজার ৭৫ টাকা, রাখালগঞ্জ বাজার, আনিলগঞ্জ ৯০ টাকা, ক্বীনব্রীজ, কদমতলী, বাসটার্মিনাল, হুমায়ুন রশিদ চত্তর আশপাশ এলাকায় ১২০ টাকা। খালোমুখ থেকে কীনব্রীজ, কদমতলী, হুমায়ূন রশিদ চত্তর, কদমতলী বাসটার্মিনাল, রেলষ্টেশন পর্যন্ত ৯০ টাকা।

Manual6 Ad Code

 

কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে গোটাটিকর, পাসপোর্ট অফিস, কুশিঘাট আশপাশ এলাকায় ৬০ টাকা, পাঁচমাইল, সিরাজ উদ্দিন চত্তর পর্যন্ত ৬০ টাকা, হেতিমগঞ্জ (মেট্রোপলিটন এলাকার বাহিরে) ১৫০ টাকা। শাহপরান মেইন গেইট থেকে আম্বরখানা, বন্দরবাজার, জিন্দাবাজার, সুরমা পয়েন্ট আশপাশ এলাকায় ১২০ টাকা।

 

কীন ব্রীজ, দক্ষিণপাড় (ভার্থখলা, বাবনা পয়েন্ট) থেকে চন্ডিপুল, দক্ষিণ সুরমা থানায় ৬০ টাকা, জালালপুর, কলাবাগান পর্যন্ত ১২০ টাকা, বিশ্বনাথ (কামাল বাজার হয়ে) ১৮০ টাকা। চন্ডিপুল থেকে জালালপুর বাজার ৭৫ টাকা, বন্দরবাজার, সুরমা পয়েন্ট, জিতুমিয়া পয়েন্ট, তালতলা, সোবহানীঘাট বাজার, উপশহর পয়েন্ট পর্যন্ত ৯০ টাকা, রিকাবীবাজার, ওসমানী মেডিকেল আশপাশ এলাকায় ১২০ টাকা।

 

জেল রোড পয়েন্ট থেকে নোয়াগাঁও, সাদীপুর, সাদাটিকর, বুরহানউদ্দিন মাজার, কুশিঘাট পর্যন্ত ৭৫ টাকা, মুক্তিরচক, মীরেরচক/শাহপরাণ (রঃ) থানা গেইট, মুরাদপুর বাজার পর্যন্ত ১২০ টাকা। জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে শাহজালাল উপশহর, শিবগঞ্জ পর্যন্ত ৫০ টাকা।

 

Manual6 Ad Code

শাহী ঈদগাহ থেকে আম্বরখানা ৫০ টাকা, জেলরোড পয়েন্ট ৬০ টাকা। বালুচর পয়েন্ট এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন এলাকা থেকে টিলাগড় ৫০ টাকা, আম্বরখানা ৬০ টাকা। জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ১৮০ টাকা।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিলেট শহরের জন্য ঘন্টা ভিত্তিতে সিএনজি ভাড়া প্রতি ঘন্টায় ১৫০ টাকা এবং পরবর্তী ৩০ (ত্রিশ) মিনিটের জন্য ৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণের প্রস্তাব করা হলো।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com