• সিলেট, রাত ১২:৪৫, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কান্তজিউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৬
কান্তজিউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

Manual5 Ad Code

কান্তজিউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির ও ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার জেলা প্রশাসন ও রাজদেবোত্তর এস্টেটের সার্বিক আয়োজনে ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও এবং প্রটোকল অফিসার ক্লারিয়ান।

মন্দির প্রাঙ্গণে পৌঁছালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনারের মাধ্যমে সম্মাননা জানানো হয়। পরে রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে ট্রাস্টি ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং এজেন্ট রনজিৎ কুমার সিংহর নেতৃত্বে কমিটির সদস্য ডা. ডিসি রায়, রতন সিং ও বিমল চন্দ্র দাস রাষ্ট্রদূতকে ফুলের তোড়া, উত্তরীয়, ক্রেস্ট ও লোকসংস্কৃতি খচিত ব্যাগ উপহার দেন।

ডা. ডিসি রায় রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীদের কান্তজিউ মন্দিরের বিভিন্ন ঐতিহাসিক দিক তুলে ধরে মন্দির প্রাঙ্গণ ঘুরিয়ে দেখান। পরে রাষ্ট্রদূত রাজদেবোত্তর এস্টেটের পরিদর্শন বইয়ে তাঁর অনুভূতি লিখে রাখেন।

ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে মল্লিকা দাস ও তাঁর সঙ্গীরা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীদের বরণ করে নেন। এ ছাড়া মন্দির প্রাঙ্গণে পৌঁছালে আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান।

Manual5 Ad Code

পরে রাষ্ট্রদূত মন্দিরে প্রদীপ প্রজ্বলন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম, রাজদেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান, স্থানীয় সরকারের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাঝহারুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মিম, প্রত্নতাত্ত্বিক বিভাগের রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ এবং কান্তনগর প্রত্নতত্ত্ব কর্মকর্তা সিহাব হোসেন।

উল্লেখ্য, কান্তজিউ মন্দির বাংলাদেশের অন্যতম প্রাচীন ও দর্শনীয় প্রত্নতাত্ত্বিক স্থাপনা। অষ্টাদশ শতকে নির্মিত এই মন্দিরটি টেরাকোটার অনন্য কারুকাজের জন্য দেশ-বিদেশে ব্যাপকভাবে পরিচিত।

Manual3 Ad Code

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com