• সিলেট, রাত ৪:৪৯, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রাবাজারে গতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন এফএক্সএম সিস্টেম চালু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৬
অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রাবাজারে গতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন এফএক্সএম সিস্টেম চালু

Manual1 Ad Code

অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রাবাজারে গতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন এফএক্সএম সিস্টেম চালু
অনলাইন ডেস্ক

 

অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে এফএক্স ইন্টারভেনশন অকশনের আয়োজন করে থাকে। পাশাপাশি, আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজার লেনদেন (স্পট, ফরোয়ার্ড, সোয়াপ) সংক্রান্ত কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মাধ্যমে সম্পাদন করা হয়।

এছাড়া, গ্রাহক পর্যায়ে সংঘটিত বৈদেশিক মুদ্রা লেনদেন যেমন— আমদানি, রফতানি, রেমিট্যান্স ইত্যাদির তথ্যাদি ব্যাংকগুলো থেকে সংগ্রহের মাধ্যমে রেফারেন্স রেট প্রস্তুত করে দৈনিক দুইবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এসব কার্যক্রম ইতঃপূর্বে ম্যানুয়াল পদ্ধতিতে সম্পাদন করা হতো। বর্ণিত কার্যক্রম অটোমেশন এবং অধিকতর দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ফরেইন এক্সচেঞ্জ মার্কেট (এফএক্সএম) মডিউল শীর্ষক একটি ইলেকট্রনিক সিস্টেম বাংলাদেশ ব্যাংকের নিজস্ব জনবলের মাধ্যমে উন্নয়ন করা হয়েছে।

Manual8 Ad Code

লাইভ অপারেশন চালুর উদ্দেশ্যে গত ১ সেপ্টেম্বর এফএক্সএম সিস্টেমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

Manual6 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ এবং ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ. কে. এম. রমিজুল ইসলামসহ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিস্টেম ব্যবহারকারীদের সুবিধার্থে এফএক্সএমের ব্যবহারবিধি ও কার্যপ্রণালি সম্বলিত একটি অপারেশনাল গাইডলাইন্স প্রণয়নপূর্বক সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অবগতির লক্ষ্যে একটি সার্কুলার ইতোমধ্যে জারি করা হয়েছে।

আলোচ্য কার্যক্রমগুলো অটোমেশনের ফলে বৈদেশিক মুদ্রা লেনদেন রিয়েল টাইম ভিত্তিতে সম্পাদন, নির্ভুল রেফারেন্স রেট প্রস্তুত এবং সংশ্লিষ্ট তথ্যের যথার্থতা, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা সম্ভব হবে। ফলশ্রুতিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পাবে, যা ব্যাংকসমূহের তারল্য ও ঝুঁকি ব্যবস্থাপনাকে সহজতর করবে।

Manual2 Ad Code

অন্যদিকে, রিয়েল টাইম ভিত্তিতে তথ্য প্রাপ্তির ফলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে বাজার তদারকি জোরদার করা এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা সহজতর হবে। সার্বিকভাবে, এ অটোমেশন অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রাবাজারের কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণে অধিকতর কার্যকর ভূমিকা রাখবে।

বিডি প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com