• সিলেট, রাত ৪:৫৯, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৭০টি নৌকার বি রু দ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৬
সিলেটে ৭০টি নৌকার বি রু দ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন

Manual2 Ad Code

সিলেটে ৭০টি নৌকার বি রু দ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

 

Manual1 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পৃথক অভিযানে কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালাইরাগ, ধলাই নদীর পূর্ব পাড় ও বালুচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ জনকে আটক করা হয়েছে।

 

 

Manual3 Ad Code

আটককৃতরা হলেন কোম্পানীগঞ্জের দলইরগাঁও গ্রামের হাববিুর রহমান এবং কালাইরাগ গ্রামের রাসেল আহমদ।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

প্রশাসন জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ২ জনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাবিবুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড ও রাসেল আহমেদের বয়স যাচাইয়ের জন্য সাজা অপেক্ষমাণ রাখা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত ৭০টি বারকী নৌকা বিকল করে দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমশিনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাকে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

 

 

 

সরকারী নির্দেশ অমান্য করে বারকী নৌকা ব্যবহার কিংবা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরিুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমশিনার (ভূমি) পলাশ তালুকদার।

 

সিলেটভিউ২৪

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com