ঠাকুরগাঁওয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরের প্রথম দিনে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ঠাকুরগাঁও পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। সেখানে পৌঁছালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
পরে বাবা-মায়ের কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। এ সময় পরিবারের সদস্য, ঘনিষ্ঠ স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সেনুয়া কবরস্থান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে কবরস্থান এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। কবর জিয়ারত শেষে উপস্থিত স্থানীয় প্রবীণ ব্যক্তি ও অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি।
বিডি-প্রতিদি