• সিলেট, রাত ১১:৪৬, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৬
শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Manual2 Ad Code

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শাবি সংবাদদাতা

Manual5 Ad Code

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্থগিত হওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

Manual3 Ad Code

এতে অংশ নেন শাবিপ্রবি শাখা ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

Manual4 Ad Code

স্বতন্ত্র ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদপ্রার্থী শাকিল বলেন, “নির্বাচনের একদিন আগে রিটের মাধ্যমে নির্বাচন বন্ধ করার এমন নোংরামির নজির আর কোথাও আছে বলে মনে হয় না। আমি এখনও নির্বাচনের সময়ে নেওয়া ঋণ শোধ করতে পারিনি। আমার মতো সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এমন অন্যায় কেন করা হলো? শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে দ্রুত শাকসু নির্বাচন দিন।”

মানববন্ধনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ক্রীড়া সম্পাদক শাকিল হাসান বলেন, “শাকসু স্থগিত হওয়ার পর প্রশাসন বলেছিল চার সপ্তাহ পর নির্বাচন হতে কোনো বাধা থাকবে না। কিন্তু প্রশাসনের কাছে প্রশ্ন, এখনও কি সেই চার সপ্তাহ পার হয়নি?”

ছাত্রশক্তির আহ্বায়ক রশিদ আবরার অভিযোগ করে বলেন, “প্রশাসন মূলত শাকসু চায় না। কারণ শাকসু প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত হবে। তখন শিক্ষকদের স্বৈরাচারী মনোভাব, অনিয়ম-দুর্নীতি এবং শিক্ষার্থীদের ওপর একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ থাকবে না। শাকসু নির্বাচন বানচালে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, তাদের জাতীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পুরস্কৃত করা হয়েছে।”

ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক শাকিল মাহমুদ বলেন, “আশা করেছিলাম নতুন প্রশাসন শিক্ষার্থীদের চাওয়া বুঝবে এবং তাদের অধিকার বাস্তবায়নে ন্যূনতম কর্তব্য হিসেবে শাকসু নির্বাচন দেবে। কিন্তু বর্তমান প্রশাসন ‘নতুন দায়িত্ব গ্রহণ করেছি’, ‘দায়িত্ব বুঝে পাইনি’ ইত্যাদি নানা কথা বলে নাটক মঞ্চায়ন করছে।”

ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহবুবুল ইসলাম পবন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের অন্যতম আকাঙ্ক্ষা ছিল শাকসু নির্বাচন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, একটি রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন চাপ প্রয়োগ ও আইনি জটিলতা তৈরি করে নির্বাচন বানচাল করে দেয়। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নির্বাচনের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।”

 

মানববন্ধনে আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম ও যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক আদেশের মাধ্যমে চার সপ্তাহের জন্য শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছিলেন। এরপর দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও নির্বাচন আয়োজনের আর কোনো উদ্যোগ দেখা যায়নি।

 

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com