• সিলেট, সন্ধ্যা ৬:২৯, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও হলেন যারা

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫
সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও হলেন যারা

Manual4 Ad Code

সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও হলেন যারা

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক : সিলেট বিভাগের ৮টিসহ দেশের মোট ৭৭টি উপজেলায় নতুন ইউএনও পদায়ন করেছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপনে জারি করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ইউএনওদের পদায়ন দেওয়া হল।

Manual8 Ad Code

 

সিলেট বিভাগের ৮ উপজেলার মধ্যে সিলেট জেলার ৪, সুনামগঞ্জের ২ ও হবিগঞ্জ এবং মৌলভীবাজারের একটি করে উপজেলায় নতুন ইউএনও পদায় করা হয়েছে।

Manual1 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ইউএনও’র দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এস. এম. অনিক চৌধুরী, বিয়ানীবাজারের ইউএনও’র দায়িত্ব পেয়েছেন নোয়াখালী জেলা প্রশসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিস উম্মে হাবিবা মজুমদার, ওসমানীনগরের ইউএনও হয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিস মুনমুন নাহার আশা. গোলাপগঞ্জের ইউএনওর দায়িত্ব পেয়েছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিস শাখী ছেপ।

Manual1 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিস ডিপ্লোমেসি চাকমা ও শান্তিগঞ্জ উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির মিস মাহনাজ হোসেন ফারিবা। আর হবিগঞ্জের বাহুবল উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের মহাপরিচালক লিটন চন্দ্র দে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com